
বরিশালের আগৈলঝাড়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় একই পরিবারের চারজনের ওপর হামলার অভিযোগ উঠেছে। আজ রোববার সকালে উপজেলার ফুল্লশ্রী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ১০ জনের নামে থানায় লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী পরিবার।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফুল্লশ্রী গ্রামের তিন ভাই যাকাত, ছালাম ও জাকির ফকির এলাকায় মাদক বিক্রি করেন। আজ সকালে একই এলাকার জুলফিকার ফকির ওই তিনজনের বড় ভাই এরশাদ ফকিরকে বিষয়টি বললে কথা–কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ হয়। তখন যাকাত, ছালাম ও জাকিরসহ ১০-১২ জনের একটি দল জুলফিকারের ওপর হামলা করেন। তাঁকে রক্ষা করতে গেলে হামলার শিকার হন জুলফিকারের মা শাবানা বেগম ও ভাই রফিক ফকির। আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ঘটনায় আহত জুলফিকার বাদী হয়ে আজ দুপুরে এরশাদ ফকিরের তিন ভাইসহ তাঁদের পরিবারের ১০ জনের নামে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগের বিষয়ে এরশাদ ফকির বলেন, ‘আমার ভাইদের মাদক কারবার বন্ধ করতে নিষেধ করলেও তারা আমার কথা শুনছে না। আজ সকালে জুলফিকার আমাকে গালমন্দ করেন। একপর্যায়ে আমার ওপর হামলা করেন। আমাকে রক্ষা করতে আমার ভাইয়েরা এগিয়ে আসলে তাদের মাদক কারবারি বলে গালমন্দ করেন জুলফিকার ও তাঁর পরিবারের লোকজন।’
বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস বলেন, একাধিকবার উপজেলা আইনশৃংখলা সভায় মাদকের বিরুদ্ধে বলা হয়েছে। আজ রোববার সকালের ঘটনাটি আমি শুনেছি। এঘটনা পুলিশ প্রশাসনকে অবহিত করা হবে।
লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. জহিরুল ইসলাম বলেন, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে