
বরগুনার তালতলীতে শ্বশুরবাড়িতে দাওয়াত খেতে এসে গ্রেপ্তার হলেন ‘আন্তজেলা ডাকাত দলের সর্দার’ সিদ্দিকুর রহমান ভূঁইয়া (২৭)। গতকাল বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাতে ১০টার দিকে উপজেলার শরিকখালী ইউনিয়নের বাদুরগাছা গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর আক্রমণে দুই সদস্য আহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ।
তালতলা থানা-পুলিশ সূত্রে জানা গেছে, সিদ্দিকুর রহমান ভূঁইয়া জেলার বামনা উপজেলার সোনাখালী গ্রামের বাসিন্দা। তাঁর নামে জেলার বামনা, পাথরঘাটাসহ একাধিক থানায় ডাকাতির মামলা রয়েছে। তিনি আন্তজেলা ডাকাত দলের সর্দার। গতকাল রাতে তিনি উপজেলার বাদুরগাছা গ্রামে শ্বশুরবাড়িতে দাওয়াত খেতে এসেছেন, এমন খবর পায় পুলিশ। এরপর ওই বাড়িতে অভিযান চালায় পুলিশ। বাড়িতে ঢুকতেই পুলিশের ওপর চড়াও হন সিদ্দিকুর। এতে দুজন সদস্য আহত হলেও তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। এএসআই কামালকে গুরুতর অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এএসআই রায়হানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ নিয়ে জানতে চাইলে তালতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ‘শ্বশুরবাড়িতে দাওয়াত খেতে আসার তথ্য পেয়ে আমরা অভিযান চালিয়ে সিদ্দিকুরকে গ্রেপ্তার করেছি। এ সময় আমাদের দুই অফিসার আহত হয়েছেন। তাঁর নামে বামনা, পাথরঘাটাসহ একাধিক থানায় ডাকাতির মামলা রয়েছে। আজ তাঁকে আদালতের মাধ্যমে কারাগার পাঠানোর কথা রয়েছে।’

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে