
বরিশালের হিজলায় মেঘনা নদীর অভয়াশ্রম থেকে মাছ ধরার অভিযোগে দুই জেলেকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার ১৩ এপ্রিল মেঘনা নদীতে অভিযান চালিয়ে হিজলা নৌ-পুলিশ তাঁদের আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে প্রায় ১২ লাখ ৪৫০ মিটার অবৈধ কারেন্ট জাল ও বিভিন্ন প্রজাতির প্রায় ৪৫০ কেজি মাছ জব্দ করা হয়।
যাঁদের কারাগারে পাঠানো হয়েছে তাঁরা হলেন চরকুশরিয়া গ্রামের কামাল (২২) ও চর বিশর গ্রামের নোমান (২০)। তাঁদের কাছ থেকে জব্দ করা কারেন্ট জাল আগুনে পুড়িয়ে নষ্ট করা করা হয়েছে। উদ্ধার করা মাছগুলো বিতরণ করা হয়েছে উপজেলার বিভিন্ন এতিমখানায়।
এ নিয়ে হিজলা নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ বিকাশ চন্দ্র দে জানান, ‘দুই জেলের বিরুদ্ধে মামলা দিয়ে তাঁদের করাগারে পাঠানো হয়েছে। জালগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে এবং মাছগুলো এতিমখানায় বিতরণ করা হয়েছে।’

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে