ঝালকাঠির নলছিটি উপজেলায় ছোট ভাই মেশকাত তালুকদারকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে স্বেচ্ছায় থানায় আত্মসমর্পণ করেছেন বড় ভাই মেহেদী হাসান। আজ রোববার ভোরে নলছিটি পৌর শহরের টিঅ্যান্ডটি সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।
পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইকে হত্যা করা হয়েছে বলে পুলিশকে জানিয়েছেন মেহেদী হাসান। নিহত মেশকাত ওই এলাকার আমির আলী তালুকদারের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, সকাল ৭টার দিকে থানায় উপস্থিত হয়ে ছোট ভাইকে হত্যার কথা জানিয়ে আত্মসমর্পণ করেন মেহেদী হাসান। পারিবারিক বিরোধের জের ধরে গত রাতের কোনো এক সময় মেশকাতকে পিটিয়ে ও কুপিয়ে হাত-পা ভেঙে গুরুতর জখম করেন। এরপর রুমের ভেতর আটকে রাখেন তাঁর বড় ভাই মেহেদী হাসান। পরে সকাল ৬টার দিকে মেশকাতকে পিটিয়ে আহত করার ঘটনা তাঁদের আরেক বড় ভাই রুহুল আমিনকে জানান মেহেদী। এরপর দ্রুত বরিশাল শের-ই-বাংলা হাসপাতালে নেওয়ার পরপরই মারা যান মেশকাত।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, ঘটনাস্থল ও বরিশাল শেরে-ই-বাংলা হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে