পটুয়াখালীতে এক বৃদ্ধ দম্পতির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বিকেলে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের বহালগাছিয়া এলাকার ওই দম্পতির বাড়ি থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। দম্পতির নাম মো. আশ্রাফ উদ্দিন হাওলাদার (৭৫) ও লাইলি বেগম (৬৫)।
পুলিশ জানায়, আশ্রাফ উদ্দিন ও লাইলি বেগমের দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। তাঁরা কেউ বাবা–মায়ের সঙ্গে থাকেন না। গতকাল মঙ্গলবার থেকে মোবাইল ফোনে সংযোগ পাচ্ছিলেন না তাঁদের ছেলে–মেয়েরা। তখন তাঁদের ছেলে স্থানীয় বাসিন্দা মো. রফিক গাজীকে ফোন কল করে দেখতে যেতে বলেন। ওই প্রতিবেশী জানান, বাসার দরজা ভাঙা, ভেতরে লাশ পড়ে আছে। পরে সংবাদ পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
রফিক গাজি বলেন, ‘আশ্রাফ উদ্দিন হাওলাদার সব সময় বাসার ভেতরেই থাকতেন। শুধু নামাজ পড়ার জন্য মসজিদে যেতেন। তবে গত দু’দিন তাঁকে মসজিদে দেখতে পাইনি। আজ তাঁর ছেলে ফোন করে বললে গিয়ে দেখি, ঘরের দরজা ভাঙা ও ভেতরে লাশ পড়ে আছে।’
বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার (এসপি) আব্দুস সালাম, জেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম সোয়েব।
পটুয়াখালীর এসপি আব্দুস সালাম বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, বর্তমানে সিআইডি কাজ করছে। লাশ দেখে বোঝা যাচ্ছে, দুদিন আগে ঘটনা ঘটেছে এবং এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আমরা রহস্য উদ্ঘাটনের জন্য কাজ করছি।’

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৮ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে