
কুমিল্লায় মহাসড়কে ট্রাফিকের দায়িত্ব পালনের সময় ৮০০ বোতল ফেনসিডিলসহ দুই ব্যক্তিকে আটক করেছেন শিক্ষার্থীরা। আজ শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা ক্যান্টনমেন্ট-সংলগ্ন টিপরা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লার টিপরা বাজার এলাকার সমন্বয়ক শরিফুল ইসলাম জানান, কয়েক দিনের মতো আজও শিক্ষার্থীরা ট্রাফিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করছিলেন। সকালে ঢাকামুখী একটি সিএনজিচালিত অটোরিকশাকে গতি রোধ করতে বলেন শিক্ষার্থীরা। এ সময় চালক গতি না কমিয়ে বেপরোয়া গতিতে ঢাকার দিকে চলে যেতে থাকেন। এতে সন্দেহ হওয়ায় শিক্ষার্থীরা দৌড়ে অটোরিকশার গতি রোধ করেন।
অটোরিকশার ভেতরে তল্লাশি চালিয়ে ৮ কার্টন থেকে ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেন শিক্ষার্থীরা। ফেনসিডিল বহনকারী এনায়েত ও ইকবাল হোসেন নামের আটক দুজনকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেন তাঁরা।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৮ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে