
চাঁদপুরের মতলব দক্ষিণে গ্রাহকদের ২৫ লক্ষাধিক টাকা নিয়ে ‘নগদ’-এর ডিস্ট্রিবিউশন সেলস অফিসার রিয়াদ হোসেন জনি মিয়াজী উধাও হয়ে গেছেন। তিনি ‘নগদ’ মতলবের এম এস আবুল খায়ের সিদ্দিকীর ডিলারের ডিএমও পদে প্রায় চার মাস ধরে চাকরি করে আসছেন।
নগদ মতলবের ডিলার এস এম আবুল খায়ের সিদ্দিকী বলেন, গত ৬ এপ্রিল সকালে নগদের মতলব এজেন্ট অফিস থেকে ২৫ লক্ষাধিক টাকা নিয়ে মতলবের এজেন্টদের উদ্দেশে বের হন রিয়াদ হোসেন জনি। রাত ৯টায়ও অফিসে না ফেরায় তাঁর ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি নানা অজুহাত দেখান।
আবুল খায়ের বলেন, পরদিন শুক্রবার পর্যন্ত তাঁর ব্যবহৃত মোবাইল নম্বরটি সচল থাকলেও শনিবার থেকে বন্ধ পাওয়া যায়। পরে তিনি মতলব দক্ষিণ থানায় তাঁর ডিএমও রিয়াদ হোসেন জনি মিয়াজীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ জানান।
এ ব্যাপারে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। রিয়াদ হোসেন জনিকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে