
ফেনীর পরশুরামে শিশু লামিয়া হত্যার একমাত্র প্রত্যক্ষদর্শী বড় বোনের বর্ণনা অনুযায়ী হত্যাকারীদের ছবি (স্কেচ) এঁকে নিয়েছে পুলিশ। স্কেচটি ইতিমধ্যে দেশের বিভিন্ন থানায় পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে। গতকাল শুক্রবার নিহত শিশু লামিয়ার বড় বোন ফাতেমা আক্তার নিহার (১২) বর্ণনা অনুযায়ী চারুকলা বিভাগের প্রাক্তন এক শিক্ষার্থী দিনভর এ স্কেচ করেন।
নিহত শিশু উম্মে সালমা লামিয়ার বোনের দেওয়া তথ্য অনুযায়ী, গত ৬ ফেব্রুয়ারি বেলা দেড়টার দিকে হেলমেট পরা দুই যুবক বাসায় গিয়ে নিজেদের পল্লী বিদ্যুতের লোক পরিচয় দিয়ে ঘরে ঢুকে পড়েন। তারা লামিয়াকে হাত-মুখ-পা স্কচটেপ দিয়ে বেঁধে শ্বাসরোধে হত্যা করেন। এ সময় বড় বোন ফাতেমা আক্তার নিহা পাশের ঘরে ঢুকে দরজা আটকে দিয়ে প্রাণে বেঁচে যায়।
ঘটনার পর থেকে নিহা পুলিশকে জানিয়ে আসছেন লামিয়াকে দুই যুবক হত্যা করেছে। হত্যার সঙ্গে জড়িত দুজনকে তিনি ইতিপূর্বে পরশুরামে দেখেছেন। এ ঘটনায় পরশুরামে ঘটনার দিন নিহত লামিয়ার বাবা মো. নুরুন্নবী বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে পরশুরাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
নিহত লামিয়ার বাবা মামলার বাদী মো. নুরুন্নবী আজকের পত্রিকাকে জানান, তিনি নিয়মিত পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছেন। শিগগিরই লামিয়া হত্যার মূল রহস্য উদ্ঘাটন করে আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হবে বলে পুলিশ তাঁকে আশ্বস্ত করেছে।
অপরদিকে ফেনীর পরশুরামের বাঁশপদুযা গ্রামের লামিয়া হত্যার এক মাস পেরিয়ে গেলেও এখন কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। হত্যার মূল রহস্য এখনো উদঘাটন হয়নি। হত্যার পরিকল্পনাকারী হিসেবে লামিয়ার সৎ মা আয়েশা আক্তার কারাগারে রয়েছেন।
হত্যার ঘটনায় পরিকল্পনার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে আয়েশা আক্তারকে পুলিশ দুই দফায় পাঁচ দিনের রিমান্ডে নেয়। রিমান্ড শেষে আদালতে পাঠানো হলে বিচারক তাঁর জামিন না মঞ্জুর করে আবর কারাগারে পাঠান। তিনি ফেনী কারাগারেই রয়েছেন।
এ বিষয়ে পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসাইন খান আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী নিহার কাছ থেকে বিবরণ শুনে বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ থেকে পাস করা এক শিক্ষার্থীর মাধ্যমে স্কেচ করানো হয়েছে। আঁকা স্কেচ ইতিমধ্যে দেশের সব থানায় পাঠানো হয়েছে।’
ওসি আরও বলেন, ‘পুলিশ হত্যার মূল রহস্য উদ্ঘাটন করতে নিরলস কাজ করে যাচ্ছে। খুব শিগগিরই হত্যার রহস্য উন্মোচিত করে মূল হত্যাকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হবে পুলিশ।’
আরও পড়ুন:–

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে