
চট্টগ্রামের সীতাকুণ্ডে সিএনজি অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টায় ব্যর্থ হয়ে চালক মো. একরাম হোসেনকে (২০) ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। গতকাল রোববার রাত ৯টার দিকে উপজেলা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফায়ার সার্ভিস গেটের সামনে এ ঘটনা ঘটে।
মৃত একরাম হোসেন উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের নতুনপাড়া এলাকার চান মিয়া চৌকিদার বাড়ির নুরুল আফসারের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বাড়বকুণ্ড বাজার থেকে যাত্রীবেশে একদল ছিনতাইকারী একরামের সিএনজি অটোরিকশায় ওঠেন। অটোরিকশাটি মহাসড়কের ফায়ার সার্ভিস গেট এলাকা অতিক্রমকালে ছিনতাইকারীরা অস্ত্রের মুখে তাঁকে জিম্মি করেন। পরে অটোরিকশাটি ছিনতাইয়ের চেষ্টা করেন। কিন্তু একরাম তাতে বাধা দিলে ছিনতাইকারীরা তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। একপর্যায়ে একরামের আর্তচিৎকারে লোকজন ছুটে এলে ছিনতাইকারীরা পালিয়ে যান।
ঘটনার পর স্থানীয়রা আহতাবস্থায় একরামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু তাঁর অবস্থা সংকটাপন্ন হওয়ায় কর্তব্যরত চিকিৎসক একরামকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়ে দেন। হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ১০টার দিকে মারা যান তিনি।
অটোরিকশার মালিকের ভাই জাহেদ হোসেন জানান, তিনি চট্টগ্রাম শহর থেকে আসার সময় ফায়ার সার্ভিস গেট এলাকায় মানুষের জটলা দেখে গাড়ি থেকে সেখানে নামেন এবং সেখানে গিয়ে অজ্ঞান অবস্থায় পড়ে থাকা একরামকে শনাক্ত করেন। তাৎক্ষণিক বিষয়টি সীতাকুণ্ড থানা-পুলিশকে অবহিত করেন তিনি। একই সঙ্গে একরামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু সেখান থেকে চমেক হাসপাতালে নেওয়ার পথে মারা যান একরাম।
জাহেদ হোসেন আরও জানান, একরামের শরীরে একাধিক ছুরিকাঘাতের গভীর ক্ষতের পাশাপাশি বুকে ও শরীরের বিভিন্ন স্থানে লাঠির আঘাতের চিহ্ন রয়েছে। অটোরিকশাটি ছিনতাই করতে না পারায় ছিনতাইকারীরা তাঁকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে গেছেন বলে ধারণা করছেন তিনি।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত ) সুমন বণিক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে অটোরিকশা চালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যার ঘটনাটি ছিনতাই কিংবা পূর্বপরিকল্পিত ঘটনা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে