
অবৈধভাবে মালয়েশিয়ায় যাওয়ার সময় বঙ্গোপসাগরের গভীর সমুদ্র থেকে নারী-শিশুসহ ৫৭ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এর মধ্যে ৫৪ জন রোহিঙ্গা এবং পাচারে জড়িত দুজন সক্রিয় দালাল ও স্থানীয় একজন। আজ শুক্রবার ভোররাতে টেকনাফের বাহারছড়া উপকূল থেকে তাঁদের আটক করা হয়।
কক্সবাজার র্যাব-১৫-এর উপ-অধিনায়ক তানভীর হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
এই র্যাব কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বাহারছড়ার শামলাপুর চ্যানেল থেকে ৫৪ জন রোহিঙ্গা, দুজন দালাল ও স্থানীয় একজনকে আটক করা হয়েছে। এ সময় তাঁদের ব্যবহৃত ট্রলারটি জব্দ করা হয়েছে।
আটক রোহিঙ্গাদের বরাত দিয়ে তানভীর হাসান বলেন, মূলত দালাল চক্রের ফাঁদে পড়ে সমুদ্র পাড়ি দিয়ে মালয়েশিয়ায় যাওয়ার পরিকল্পনা ছিল রোহিঙ্গাদের।
এ বিষয়ে আরও বিস্তারিত বিকেল ৪টায় সংবাদ সম্মেলন করে জানানো হবে বলেও জানান তিনি।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে