
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পুলিশকে গুলি করে ছিনিয়ে নেওয়া আসামি ও তাঁর ছেলেসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম। এর আগে গতকাল সোমবার সকালে গাজীপুরের টঙ্গী থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার বড়িকান্দি ইউনিয়নের নুরজাহানপুর গ্রামের বাসিন্দা মন্নাফ ওরফে মনেক (৫০), তাঁর ছেলে শিপন (৩০) এবং তাঁদের সহযোগী শরীফুল, রাজিব মিয়া ও সাজ্জাত হোসেন বাবু।
জানা গেছে, আসামি মনেক ডাকাতি, চুরি, হত্যা, ধর্ষণসহ ১৫টি মামলা ও তাঁর ছেলে শিপন ডাকাতি-মাদকসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। আসামিদের গ্রেপ্তারকালে তাঁদের কাছ থেকে একটি দেশীয় অস্ত্র ও রিভলবার, ইয়াবা, গাঁজা, হুইস্কিসহ বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়েছে।
এর আগে গোপন সংবাদের ভিত্তিতে আসামি মনেক ও তাঁর ছেলে শিপনকে গ্রেপ্তার করতে অভিযান চালায় পুলিশ। এ সময় মনেককে গ্রেপ্তারও করা হয়। কিন্তু খবর পেয়ে তাঁর ছেলে শিপনসহ কয়েকজন দুই দিক থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়েন। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এ সময় মনেকসহ হামলাকারীরা পালিয়ে যান। তবে হামলাকারীদের গুলিতে নবীনগর থানার পুলিশের পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সোহেল ও উপপরিদর্শক (এসআই) রনি রানা গুলিবিদ্ধ হন।
আসামিদের গ্রেপ্তারকালে উপস্থিত ছিলেন নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার, ইন্সপেক্টর (তদন্ত) সোহেল রানাসহ পত্রিকা ও টেলিভিশনের সাংবাদিকেরা।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে