কুমিল্লার তিতাসে গোমতী নদীর পাড়ের মাটি কেটে নেওয়ার অপরাধে এম এম বি নামের একটি ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার দুপুরে উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের দড়িকান্দি এলাকায় এই জরিমানার ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন তিতাস উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিক উর রহমান। তিনি বলেন, ‘নদীর পাড়ের মাটি কাটা ও ফসলি জমি থেকে মাটি কাটা বন্ধে আমাদের অভিযান অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় আজ দড়িকান্দিতে গোমতী নদীর পাড়ে অভিযান পরিচালনা করে এম এম বি ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা করেছি।’
সহকারী কমিশনার আরও বলেন, ‘গোমতী নদীর তীর এলাকায় প্রতিটি ইটভাটার মালিককে সতর্ক করে দিয়েছি, যাতে কেউ নদীর পাড়ের মাটি না কাটেন।’
এর আগে আজকের পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যমে ‘গোমতীর পাড়ের মাটি যাচ্ছে ইটভাটায়’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে স্থানীয় প্রশাসন নড়েচড়ে বসেন। দ্রুত সময়ে ওই এলাকায় অভিযান চালানো হয়েছে।
উপজেলার দুলারামপুর গ্রামের মুক্তিযোদ্ধা শহিদ উল্লাহ বলেন, ‘মুক্তিযোদ্ধা হিসেবে দড়িকান্দি চরে আমাকে ১৫ শতক জমি বন্দোবস্ত দিয়েছে সরকার, ওই জমির মাটিও ইটভাটার মালিক কেটে নিয়ে গেছে। আমি কয়েকবার বারণ করেছি মাটি না নেওয়ার জন্য কিন্তু আমার কথা তিনি শোনেননি। আজ প্রশাসন এসে জরিমানা করেছে শুনেছি, এতে আমি বিচার পেয়েছি।’

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৮ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে