
লক্ষ্মীপুরের রামগতিতে সয়াবিন কাটা নিয়ে বাগ্বিতণ্ডার সময় ভাতিজার ধাক্কায় সেকান্তর আলী (৭৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার চর রমিজ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর আফজল গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন।
এ নিয়ে ওসি মো. আলমগীর আজকের পত্রিকাকে বলেন, ‘সেকান্তর আলীর ঠোঁটে ও পায়ে কিছুটা আঘাতের চিহ্ন রয়েছে। এ বিষয়ে আমরা আইনি ব্যবস্থা নিচ্ছি।’
ওসি মো. আলমগীর আরও বলেন, ‘গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সেকান্তর আলী রিকশায় করে বাড়ির সামনে নামেন। এ সময় ভাই আবদুস সহিদের তিন ছেলে হারুন, খোকন ও রিপন তাঁর গতি রোধ করেন। নিজেদের খেতের সয়াবিন কাটার অভিযোগ এনে তাঁরা সেকান্তর আলীর সঙ্গে বাগ্বিতণ্ডা শুরু করেন। একপর্যায়ে খোকন জামার কলার চেপে ধরে সেকান্তর আলীকে ধাক্কা দেন। এতে তিনি রাস্তায় পড়ে গিয়ে জ্ঞান হারান। পরে স্থানীয়রা উদ্ধার করে গ্রামের চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন।’

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে