
চট্টগ্রামে ছুরিকাঘাতে এইচএসসি পরীক্ষার্থী তরুণকে হত্যার ঘটনায় তিন কিশোরসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরিও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আজ রোববার নগরের বিভিন্ন স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার।
গ্রেপ্তারকৃতরা হলেন হাবীব হোসেন মুন্না (১৯), রাকিব হাসান (১৯), মো. সজীব (২৫) ও মো. হৃদয় (২১)। গ্রেপ্তার বাকি তিনজন ১৬ বছরের কিশোর বলে জানায় পুলিশ।
নিহত তরুণের নাম আব্দুর রহমান ওরফে সুজন (১৯)। তিনি নগরীর মোস্তফা হাকিম কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা বলছে, তিন মাস আগে সুজনের বাবা মারা যাওয়ার পর পরিবারের সব সদস্য চট্টগ্রাম ছেড়ে নোয়াখালীর গ্রামের বাড়িতে চলে যায়। সম্প্রতি অনুষ্ঠেয় এইচএসসি পরীক্ষা দিতে সুজন চট্টগ্রামে আসেন। আজ রোববার বিকেলে তাঁর মরদেহ ময়নাতদন্ত শেষে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়।
খুলশী থানার ওসি রুবেল হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘গত শুক্রবার সন্ধ্যায় নগরীর আমবাগান ক্যানটিন গেট পাকা রাস্তার ওপর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আব্দুর রহমান ওরফে সুজন ও তাঁর বন্ধু রাশেদুল আলম ইমনের সঙ্গে আসামিদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুজনকে ছুরিকাঘাত করা হয়। পরে আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক সুজনকে মৃত ঘোষণা করেন। আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।’
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে রোববার পুলিশের হাতে গ্রেপ্তার ৭ আসামিসহ ১২ জনের নামে একটি হত্যা মামলা করা হয়। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৮ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে