
কুমিল্লার তিতাসে এক যুবকের হাত-পায়ের রগ কেটেছে দুর্বৃত্তরা। আজ শনিবার (২৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় উপজেলার উপজেলার সদর কাড়িকান্দি ইউনিয়নের দুখিয়ারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। আহত যুবক কড়িকান্দি ইউনিয়নের বন্দরামপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে মো. মামুন মিয়া (২৪)।
অন্যদিকে একই উপজেলার জিয়ারকান্দি গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে সুজনকে (২২) ছুরিকাঘাতে গুরুতর আহত করা হয়েছে। একই ব্যক্তিরা এই ছুরিকাঘাতের ঘটনা ঘটিয়েছে বলে জানান স্থানীয়রা।
আহত মামুনের মা নিলুফা বেগম বলেন, ‘পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসীরা আমার ছেলের হাত-পায়ের রগ কেটে ফেলেছে। আমি এর সঠিক বিচার চাই।’
দুখিয়ারকান্দি গ্রামের বাসিন্দা জোসনা বেগম নামে এক ঘটনার প্রত্যক্ষদর্শী বলেন, ‘তিনটি মোটরসাইকেলে করে ৭ / ৮ জন লোক এসে ইসমাইলের বাড়িতে মামুনকে কুপিয়ে হাত-পায়ের রগ কেটে আবার মোটরসাইকেলে চলে যায়।’
তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আবুল বাশার বলেন, ‘হাত-পায়ের রগ কাটা মামুন নামের এক যুবক এবং ছুরিকাঘাতে আহত সুজন নামের আরও একজন যুবকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে দুজনকেই ঢাকায় পাঠিয়েছি।’
তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস বলেন, ‘আমি খবর পেয়ে তাৎক্ষণিক হাসপাতালে পুলিশ পাঠিয়েছি এবং দুষ্কৃতকারীদের আটক করতে একাধিক টিম কাজ করছে।’

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে