গতকাল শুক্রবার (৫ জুলাই) ‘নিয়োগ–বাণিজ্যে ফুলেফেঁপে উঠেছেন আরএনবির কমান্ড্যান্ট, ঢাকায় ৫ ফ্ল্যাটের মালিক’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছেন অভিযুক্ত শহীদ উল্লাহ। তিনি দাবি করেছেন, প্রকাশিত সংবাদে তথ্যগুলো সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত এবং মানহানিকর। সিপাহি নিয়োগে কমিটির সদস্য হওয়ার কোনো বিধিবিধানে সুযোগ নেই। ইউনিফর্ম, বুট, মোজা, রেইনকোট, ফগার মেশিন ও হ্যান্ডমাইক টেন্ডার ক্রয়সংক্রান্ত কার্যক্রমের সঙ্গেও তাঁর সম্পৃক্তটা নেই বলে দাবি করা হয়।
প্রতিবেদকের বক্তব্য: প্রতিবেদনে প্রতিবেদকের নিজস্ব কোনো বক্তব্য নেই। প্রতিবেদনটি তৈরি করা হয়েছে অভিযোগের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে অনুসন্ধানের স্বার্থে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো চিঠি ও শহীদ উল্লাহর বিরুদ্ধে দুদকে জমা দেওয়া চিঠির ভিত্তিতে। প্রতিবেদনটি তৈরি করার সময় শহীদ উল্লাহর বক্তব্য নেওয়া হয়েছে।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে