
খাগড়াছড়ি জেলার পানছড়ির দুর্গম মরাটিলা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন।
নিহতের নাম খল কুমার ত্রিপুরা ওরফে সাগর (২৮)। তিনি ইউপিডিএফ (প্রসিত) গ্রুপের মরাটিলা এলাকার কমান্ডার ছিলেন। তিনি পদ্মিনীপাড়ার অলিন মোহন ত্রিপুরার ছেলে।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, আজ শনিবার সকাল পৌনে নয়টার দিকে উপজেলার দুর্গম মরাটিলা এলাকায় উপজাতীয় আঞ্চলিক সংগঠনগুলোর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনাটি ঘটে। ঘটনার পরপরই পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে পৌঁছায়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
নিহতের ভাই বিলাল ত্রিপুরা জানান, খল কুমার ত্রিপুরা একসময় ইউপিডিএফ (প্রসিত) গ্রুপের সদস্য ছিলেন। সেখান থেকে খল কুমার স্বাভাবিক জীবনে ফিরে এসে জুমচাষ ও কলার ব্যবসা শুরু করেন। তাঁর দুটি ছেলেসন্তান আছে।
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) খাগড়াছড়ি জেলা ইউনিটের সংগঠক অনি চাকমা এক সংবাদ বিবৃতিতে বলেছেন, মরাটিলায় শাসকগোষ্ঠীর একটি বিশেষ মহলের মদদপুষ্ট সন্ত্রাসী কর্তৃক খল কুমার ত্রিপুরা ওরফে সাগর নামের ইউপিডিএফের এক সাবেক কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ধারণা করা হচ্ছে, উপজাতীয় আঞ্চলিক দলগুলোর আধিপত্য বিস্তার নিয়েই এ ঘটনা ঘটেছে। মরদেহের সুরতহালের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন আছে।’

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে