
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী জারুলছড়ি এলাকায় দুই গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধ হয়েছে বলে জানা গেছে। থেমে থেমে প্রায় দুই ঘণ্টা ধরে চলে এই গোলাগুলি। আজ শুক্রবার ভোর ৫টার দিকে এই বন্দুকযুদ্ধে শতাধিক রাউন্ড গুলি ছোড়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে পুলিশ হতাহতের কোনো খবর নিশ্চিত করতে পারেনি।
ঘটনার পর যৌথ বাহিনীর দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তারা বন্দুকযুদ্ধের আলামত পেলেও হতাহত কাউকে উদ্ধার করতে পারেনি। তবে স্থানীয়রা বলছে, পাহাড়ি সংগঠন জেএসএস ও ইউপিডিএফের মধ্যে এই বন্দুকযুদ্ধ হয়েছে।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া বলেন, গোলাগুলির খবর পেয়ে যৌথ বাহিনী ঘটনাস্থলে গেছে। তবে হতাহত কাউকে পাওয়া যায়নি। স্থানীয়রা যৌথ বাহিনীকে জানিয়েছে, সকালে তারা গোলাগুলির শব্দ শুনেছে।
ইউপিডিএফ মূল দলের রাঙামাটি সমন্বয়ক সচল চাকমা জানান, ‘জেএসএসের সশস্ত্র লোকজন আমাদের নিরস্ত্র কর্মীদের ওপর হামলা করেছে। তবে কেউ হতাহত হয়নি।’
জেএসএস রাঙামাটি জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নগেন্দ্র চাকমা বলেন, ‘আমাদের সেখানে কোনো কার্যক্রম নেই। আমাদের দলের কোনো সশস্ত্র শাখা নেই। ইউপিডিএফ নিজেরা এই গোলাগুলি করতে পারে।’

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে