
চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধভাবে রাতের আঁধারে সংরক্ষিত বন থেকে পাহাড় কাটার অপরাধে দাঁতমারা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতিকে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাব্বির রাহমান সানি তাঁকে এই অর্থদণ্ড দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাতে উপজেলার দাঁতমারা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও হেঁয়াকো বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হানিফ সরকারের নেতৃত্বে দাঁতমারা ইউপির হেঁয়াকো পশ্চিম সিকদারখীলের সিরাজ ও সফিকের বাড়ির নিচের সংরক্ষিত বন থেকে পাহাড় কাটা হয়। পরে ৮-১০টি ড্রামট্রাকে করে মাটি পাচারের জন্য হেঁয়াকো সড়ক ও জনপথের (সওজ) রেস্টহাউস মাঠে জমানো হচ্ছিল। রাতের আঁধারে পাহাড় কাটার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাব্বির রাহমান সানি গোপনে ঘটনাস্থলে যান। এ সময় তিনি স্থানীয় ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন ফারুকীকে মাটিভর্তি ট্রাকগুলো আটকের নির্দেশ দেন। ওসি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে মাটিভর্তি দুটি ট্রাক জব্দ করেন। পরে ইউএনও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
এ বিষয়ে ইউএনও বলেন, পাহাড় কাটার অপরাধ প্রমাণিত হওয়ায় তাঁকে এই অর্থদণ্ড দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে