
কক্সবাজারের উখিয়ার থাইংখালী শিবির থেকে অপহরণের ১৯ দিন পর টেকনাফের শালবাগান শিবিরসংলগ্ন পাহাড় থেকে দুই রোহিঙ্গা কিশোরকে উদ্ধার করেছে (এপিবিএন)। আজ বৃহস্পতিবার সকালে তাদের উদ্ধার করা হয়। অপহরণ ও উদ্ধারের জায়গার দূরত্ব প্রায় ৪০ কিলোমিটার।
উদ্ধারকৃতরা হলো উখিয়ার থাইংখালী শিবিরের বি ব্লকের আশ্রিত রোহিঙ্গা করিমুল্লাহর ছেলে মো. আনাস (১৪) ও একই শিবিরের সি ব্লকের মো. হোসেনের ছেলে আব্দুল্লাহ (১৩)।
হ্নীলা ইউনিয়নের শালবাগান শিবিরসংলগ্ন পাহাড় থেকে তাদের উদ্ধার করা হয়।
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক এসপি তারিকুল ইসলাম বলেন, গত ১৯ ডিসেম্বর রাতে একদল দুষ্কৃতকারী ওই দুই কিশোরকে অপহরণ করে নিয়ে গেলে বিষয়টি স্বজনেরা এপিবিএনকে অবহিত করেন। ঘটনার পর থেকে ক্যাম্পের দায়িত্বরত এপিবিএন পুলিশ সদস্যরা বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। এরই পরিপ্রেক্ষিতে আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে শালবাগান ক্যাম্পের দায়িত্বরত এপিবিএন পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় শিবিরের ব্লক-ই/ ১ সংলগ্ন পাহাড় থেকে অপহৃত দুই রোহিঙ্গা কিশোরকে উদ্ধার করা হয়।
এসপি আরও বলেন, উদ্ধারকৃত দুই কিশোর এপিবিএনের হেফাজতে রয়েছে। তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। একই সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের অভিযান চলছে।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে