কক্সবাজারের চকরিয়ার চিরিঙ্গায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন ব্যবসায়ী এবং স্থানীয় বাসিন্দারা। আজ বুধবার সকালে চকরিয়া ব্যবসায়ী সমিতির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
জানা যায়, গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে পৌরশহরের ২ নম্বর ওয়ার্ডের হাইস্কুল সড়ক এলাকায় দা দিয়ে কুপিয়ে ব্যবসায়ী ও বিকাশের এজেন্ট মোহাম্মদ লতিফ উল্লাহকে হত্যা করা হয়। এ সময় নিহতের ব্যবসাপ্রতিষ্ঠানের টাকাও লুট করেন দুর্বৃত্তরা। নিহত লতিফ উল্লাহ লোহাগাড়ার আধুনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সুফী পাড়ার ইলিয়াছ সওদাগরের ছেলে।
এ হত্যার প্রতিবাদে ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। পরে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজ ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গনি হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আশ্বাস দেন।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন-পৌর মেয়র আলমগীর চৌধুরী, কক্সবাজার জেলা দোকান মালিক সমিতি ফেডারেশনের সহসভাপতি জেবর মুলুক, চকরিয়া পৌর ব্যবসায়ী সমিতির সভাপতি রেজাউল হক চৌধুরী প্রমুখ।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে