
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিষিদ্ধ দেশীয় অস্ত্র রামদা দিয়ে লাঠিখেলার একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলায় রামদার ব্যবহার দেখে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। এ নিয়ে নেতিবাচক মন্তব্য করছেন। তবে খেলার পরিচালক বলছেন সেগুলো আসল রামদা ছিল না।
লাঠিখেলার ছবিতে দেখা যাচ্ছে সাদা গেঞ্জি ও লুঙ্গি পরা দুই ব্যক্তি রামদা দিয়ে ‘কোপাকুপি’ করছেন। দর্শকেরা ভয়ে সিঁটিয়ে আছেন। চোখেমুখে উত্তেজনা ও আতঙ্ক নিয়ে অপলক তাকিয়ে আছেন তাঁরা। প্রচুর দর্শক দেখা যাচ্ছে, সবাই নিশ্চুপ।
খোঁজ নিয়ে জানা যায়, আজ শনিবার বিকেলে উপজেলার তেরকান্দা নুরুল ইসলামের বাড়িতে এ লাঠিখেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় উপজেলার বিভিন্ন গ্রামের ১৫টি দল অংশ নেয়। কয়েকশ দর্শক খেলাটি উপভোগ করেন।
স্থানীয় বাসিন্দাদের আয়োজনে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেলিম খন্দকার ফাউন্ডেশনের চেয়ারম্যান সেলিম খন্দকার।
লাঠিখেলার পরিচালক হান্নান মিয়ার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি রামদা দিয়ে লাঠিখেলার কথা স্বীকার করেন। তবে তিনি বলেন, ‘এটা অরিজিনাল রামদা নয়। আমরা হালকা পাতলা করে খেলার জন্য বানিয়েছি। কোপ পড়লেও কিছু হবে না।’
এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সরওয়ার উদ্দিনের দৃষ্টি আকর্ষণ করা হয়। লাঠিখেলায় দেশীয় কোনো অস্ত্র ব্যবহার করা যায় কি না এমন প্রশ্ন করে হোয়াটসঅ্যাপ মেসেজ দেওয়া হলে ইউএনও বলেন, ‘আমি ট্রেনিংয়ে ভারতে আছি। ফিরেই বিষয়টা দেখব।’

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৮ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে