৭৮ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রামে এক পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই মামলায় তার বিরুদ্ধে প্রায় ৫০ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগও আনা হয়েছে। আজ মঙ্গলবার দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর উপপরিচালক রতন কুমার দাশ বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।
অভিযুক্ত পুলিশ কর্মকর্তা হলেন, মো. শাহজাহান (৫৪)। বর্তমানে তিনি টুরিস্ট পুলিশের চট্টগ্রাম অঞ্চলে পরিদর্শক হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি চট্টগ্রামের লোহাগাড়া ও সন্দ্বীপ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর বাড়ি কুমিল্লা জেলায়। তিনি চট্টগ্রাম নগরীর লালখান বাজার হাই লেভেল রোডের বাসায় থাকতেন।
দুদক কর্মকর্তা রতন কুমার দাশ বলেন, দুদকের পাঠানো নোটিশের প্রেক্ষিতে শাহজাহানের দাখিল করা সম্পদ বিবরণী অনুসন্ধানে ৪৯ লাখ ৩৯ হাজার ১২৬ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপনের প্রমাণ পাওয়া গেছে। অনুসন্ধানে পুলিশ পরিদর্শক শাহজাহানের বিরুদ্ধে ৭৮ লাখ ১ হাজার ৫২০ টাকার স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে, যা তার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ। এই সম্পদ তিনি স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তরপূর্বক ভোগদখলে রেখেছেন।
তিনি আরও বলেন, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১), ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) এবং ২০১২ সালের মানিলন্ডারিং আইনের ৪ (২) ও ৪ (৩) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৮ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে