
লক্ষ্মীপুরের রায়পুরে জমি নিয়ে বিরোধে বড় ভাইকে হত্যার অভিযোগ উঠেছে দেলোয়ার হোসেন মৃধার (৪৫) বিরুদ্ধে।
আজ রোববার দুপুরে ৯ জনকে আসামি করে নিহতের স্ত্রী নাসিমা বেগম (৫০) বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন।
এর আগে গতকাল শনিবার রাতে উপজেলার বামনী ইউনিয়নের শিবপুর গ্রামের কবিরহাটে এ ঘটনা ঘটে।
নিহতের নাম মো. সাইফুল আলম মৃধা (৬০)। তিনি ওই কবিরহাটের মৃত সাইদুর রহমান মৃধার ছেলে। নিহত সাইফুল ঢাকায় ব্যবসা করতেন।
নিহতের স্ত্রী নাসিমা বেগম বলেন, দীর্ঘদিন ধরে জমি নিয়ে সাইফুলের ছোট ভাই দেলোয়ারের সঙ্গে বিরোধ চলছিল। নারিকেলগাছ নিয়ে গতকাল কয়েক দফা দুই ভাইয়ের কথা-কাটাকাটি হয়। বিকেলে আসরের নামাজ পড়ে গাছের কাছে যান সাইফুল। এ সময় দেলোয়ার, তাঁর স্ত্রী নাজমুন নাহার (৩৫), শ্যালক আবু ছিদ্দিক রিপন (৪৮), সহযোগী আবু মুসা মোহন (৪০) ও শিমুল হোসেনসহ (৩০) প্রায় ১০-১২ জন হামলা চালায়। মারধর ও ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পারে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।
এদিকে ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক থাকায় তাঁদের কারও বক্তব্য জানা যায়নি।
রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সামছুল আরেফিন বলেন, ‘মামলা দায়েরের পর মিসু আক্তার নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আসামিদের ধরতে অভিযান চলছে।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৮ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে