
টেকনাফে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নুরুল আলম নুরু (৪০) নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। তিনি শীর্ষ রোহিঙ্গা ডাকাত নুরু বাহিনীর প্রধান বলে দাবি করছে র্যাব। এ ঘটনায় র্যাবের দুই সদস্য আহত হয়েছেন বলেও জানানো হয়েছে।
আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকায় পাহাড়ের পাদদেশে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল, দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। নুরু দমদমিয়া এলাকার মৃত আবুল বশরের ছেলে।
র্যাব-১৫ টেকনাফ সিপিসি-১ ক্যাম্পে দায়িত্বরত লেফটেন্যান্ট কমান্ডার মাহবুব রহমান চৌধুরী জানান, নুরুল আলমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের মাধ্যমে র্যাব সদস্যরা অপহরণ ও ডাকাতির খবর পেয়ে দমদমিয়া এলাকায় অভিযান চালায়। এ সময় ডাকাত দল র্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। র্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। একপর্যায়ে ডাকাত দল পিছু হটতে বাধ্য হয়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় নুরুকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
র্যাব সদস্যরা ঘটনাস্থলে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, তিনটি দেশীয় বন্দুক, চার রাউন্ড গুলি উদ্ধার করেন। এ ঘটনায় র্যাবের দুই সদস্য আহত হয়েছেন।
র্যাব–১৫–এর অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ এসব তথ্য নিশ্চিত করেন।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে