
কক্সবাজারের টেকনাফে আব্দুল করিম নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী-স্ত্রী ও তাঁদের এক ছেলের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ সময় প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এই অর্থ অনাদায়ে তাঁদের আরও এক বছর করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ নিশাত সুলতানার আদালত এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি(পিপি) ফরিদুল আলম।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী এলাকার মো. মকবুলের ছেলে মো. মঞ্জুর, স্ত্রী আমিনা খাতুন ও তাঁদের ছেলে মো. ফোরকান। রায় ঘোষণার সময় স্বামী-স্ত্রী আদালতে উপস্থিত ছিলেন। ছেলে মো. ফোরকান পলাতক রয়েছেন বলে জানান রাষ্ট্রপক্ষের এ আইনজীবী।
মামলার বিবরণে জানা গেছে , ২০১৯ সালের ২৭ আগস্ট সন্ধ্যায় নিজের বসতভিটায় মুরগির খামারে কাজ করছিলেন আব্দুল করিম। এ সময় পূর্বপরিকল্পিতভাবে আসামিরা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে আহত করেন। এরপর স্থানীয়রা করিমকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করেন। পরদিন সকালে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল করিম মারা যান।
পিপি ফরিদুল আলম বলেন, এ ঘটনায় ২৯ আগস্ট নিহতের স্ত্রী খুরশিদা বেগম বাদী হয়ে মো. ফোরকান, তাঁর বাবা মো. মঞ্জুর ও মা আমিনা খাতুনকে আসামি করে টেকনাফ থানায় মামলা দায়ের করেন। ২০২১ সালের ১৮ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেন। একই বছরের ১৭ অক্টোবর আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এরপর বিচার কার্যক্রম শেষে আজ মঙ্গলবার আদালত রায় ঘোষণা করেন।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৮ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে