
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ৫ নম্বর বরমা ইউনিয়ন পরিষদ ভবনে চুরির ঘটনা ঘটেছে। এতে ভবনের সিসিটিভি ক্যামেরার মনিটর, সিসি ক্যামেরার ডিভিআর, রাউটার, বিভিন্ন খাতের বরাদ্দ টাকাসহ সচিবের কক্ষের প্রয়োজনীয় কাগজপত্র চুরি হয়েছে।
গতকাল শুক্রবার দিবাগত মধ্যরাতে এ চুরির ঘটনাটি ঘটে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম টিটু। আজ শনিবার ইউপি সচিব মিঠুন দাশ বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
এ ঘটনায় দায়িত্বরত চৌকিদার মো. আরমানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম জানান, চোরেরা তালা ভেঙে পরিষদের ভবনে প্রবেশ করে উন্নয়ন সহায়তা তহবিল ও ইউনিয়ন পরিষদ নিজস্ব হিসাবের দুটি চেক বই, সিসি ক্যামেরার মনিটর, সিসি ক্যামেরার ডিভিআর, সচিবের রুমের প্রয়োজনীয় কাগজপত্রসহ ওয়ারড্রপ, ৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের সার্ভার রুমের রাউটার, ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের সার্ভার রুমের সাতটি এসএফপি মডেল, সার্ভার রুমের রাউটার নিয়ে যায়।
এ সময় তারা সচিবের কক্ষের আলমারি, চেয়ারম্যানের কক্ষের ওয়ারড্রপ, তিনটি কক্ষের তালা ও লকার ভেঙ্গে ফেলেছে। এ সব মিলে চুরির ঘটনায় ক্ষতির পরিমাণ প্রায় ৭ লাখ টাকা।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে জানান, খবর পেয়ে তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে ইউপি সচিব মিঠুন দাশ বাদী হয়ে ৭ লাখ টাকার মালামাল চুরির একটি অভিযোগ করেছেন। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে বিষয়টি প্রক্রিয়াধীন।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে