কক্সবাজারের টেকনাফে ছয়টি বন্দুক ও তিন রাউন্ড গুলিসহ মোক্তার হোসেন (২৭) নামে এক যুবককে আটক করেছে র্যাব। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের মুরালীপাড়া থেকে তাঁকে আটক করা হয়।
আটক মোক্তার হোসেন টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা পশ্চিমপাড়ার হাজি নূর আলীর ছেলে। তিনি অস্ত্র ব্যবসায়ী বলে জানা গেছে।
এ বিষয়ে র্যাব জানিয়েছে, আটক মোক্তার হোসেন অস্ত্র ব্যবসায়ী এবং সন্ত্রাসীদের কাছে অস্ত্র সরবরাহ করে আসছিলেন। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে তনটি ওয়ান শুটারগান, একটি ডিবিবিএল, একটি এসবিবিএল ও একটি থ্রি কোয়ার্টার গান রয়েছে। এ ছাড়া তিন রাউন্ড তাজা কার্তুজ ও পাঁচ রাউন্ড খালি খোসাও উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার র্যাব-১৫-এর কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অধিনায়ক লে. কর্নেল খাইরুল ইসলাম সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ ভোরে হ্নীলা ইউনিয়নের মুরালীপাড়ার নুরুল হুদা মেম্বারের আমবাগানের দক্ষিণ পাশে পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ মোক্তার হোসেনকে আটক করা হয়। তাঁকে টেকনাফ থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
র্যাবের অধিনায়ক আরও বলেন, ‘মোক্তার হোসেন যেসব সন্ত্রাসীর কাছে অস্ত্র বিক্রি করেছেন, তাদের তথ্য পাওয়া গেছে। তাদের আটক করতে অভিযান চালানো হচ্ছে।’

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে