খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার লতিবান ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে প্রতিপক্ষের ধারালো অস্ত্রে একজন খুন হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে দুর্গম হেলাদুলা পাড়ায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, সর্বশেষ ধাপের ইউপি নির্বাচনের শপথ শেষ হলেও হেলালাধুলা পাড়ার নব নির্বাচিত ইউপি সদস্য সোনা মহন ত্রিপুরার ছোট ভাই সমির ত্রিপুরাকে (৩২) রাতের অন্ধকারে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মারা যান।
এ বিষয়ে প্রতিবেশী লতিবান ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আপ্রুমং মারমা ও নিহতের ভাতিজা চারু বিকাশ ত্রিপুরা জানান, প্রতিপক্ষ মালেন্দ্র ত্রিপুরা সঙ্গে নির্বাচনী বিরোধিতার জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। নিহত সমির ত্রিপুরা রাত ১১টার দিকে পাশের পাড়া থেকে বাড়ি ফেরার পথে রাস্তায় অতর্কিত হামলা করে আসিময় ত্রিপুরা, মং কুমার ত্রিপুরা, মালিন্দ ত্রিপুরা গং।
এ বিষয়ে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনচারুল ইসলাম জানান, দুর্গম এলাকা হওয়ায় শেষ রাতে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য আজ বুধবার খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনার রহস্য উদ্ঘাটন ও আসামিদের ধরতে থানা-পুলিশ তৎপর রয়েছে।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে