
নোয়াখালীর বেগমগঞ্জে নিখোঁজের চার দিন পর মামুনুর রশিদ (২০) নামের এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের বাকিপুর গ্রামের গাজী টিপু সুলতানের বাড়ির বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
গত সোমবার থেকে ব্যাটারিচালিত অটোরিকশাটিসহ নিখোঁজ ছিলেন মামুনুর। তিনি বাকিপুর গ্রামের দিনমজুর কবির হোসেনের ছেলে।
স্থানীয় ও পুলিশ জানায়, মামুনুর প্রতিদিনের মতো সোমবার সকালে নিজের অটোরিকশাটি নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। ওই দিন থেকে আর বাড়ি ফিরে আসেননি। পরিবারের সদস্যরা সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি। ঘটনার পরদিন মঙ্গলবার মামুনুরের বাবা বেগমগঞ্জ মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
শুক্রবার সকালে গাজী টিপু সুলতানদের বাড়ির এক নারী বাগানের ভেতরে সুপারি কুড়াতে যান। এ সময় তিনি বাগানের মধ্যে একটি মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার করেন। এ সময় লোকজন এগিয়ে আসে এবং বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে থানায় জানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহতের মুখে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধে হত্যা করে বাগানের ভেতরে ফেলে রাখা হয়েছিল। তবে তাঁর ব্যবহৃত অটোরিকশাটি ঘটনাস্থলে পাওয়া যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৮ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে