
কক্সবাজারের টেকনাফের নাফনদীতে বিজিবি ও মাদক কারবারিদের সঙ্গে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে চোরাকারবারিদের ফেলে যাওয়া ৫ কোটি ৪০ লাখ টাকা মূল্যের ১ লাখ ৮০ হাজার ইয়াবা জব্দ করা হয়েছে। তবে পালিয়ে যাওয়ায় এ সময় কাউকে আটক করতে পারেনি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বুধবার রাতে হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী নাফ নদীর তীর হতে ওই সব ইয়াবা জব্দ করা হয়।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, গোপন সংবাদের ভিত্তিতে খারাংখালী বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-১৪ থেকে আনুমানিক ৫০০ গজ উত্তর দিকে খারাংখালী এলাকার পাশের নাফ নদীর সীমান্ত দিয়ে মাদকের একটি বড় চালান মিয়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করতে পারে। এমন সংবাদে খারাংখালী বিওপির একটি বিশেষ টহলদল নাফ নদীর তীরে বেড়িবাঁধের আড় নিয়ে কৌশলগত অবস্থান গ্রহণ করে। কিছুক্ষণ পর টহলদল সন্দেহভাজন ৫ / ৬ জন মাদক কারবারিকে একটি কাঠের নৌকায় মিয়ানমারের মুদদ্বীপ থেকে নাফনদী পার হয়ে বাংলাদেশের অভ্যন্তরে আসতে থাকে। নৌকাটি শূন্যরেখা অতিক্রম করে নাফ নদীর তীরে আসলে এ পার থেকে দুই থেকে তিনজন লোক বেড়িবাঁধ দিয়ে নিচে নেমে নৌকাটির কাছে যায়। পরে তারা নৌকা হতে মাদকের চালান খালাস করতে প্রস্তুতি নিলেই তাদের ধাওয়া করে বিজিবি। সঙ্গে সঙ্গে বিজিবির ওপর গুলি ছুড়ে মাদক কারবারিরা। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি ছুড়ে। এতে অজ্ঞাতনামা মাদক কারবারিরা নৌকা থেকে লাফিয়ে নাফ নদী দিয়ে মিয়ানমারের দিকে সাঁতরে পালিয়ে যায়।
লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার আরও বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে ঘটনাস্থল তল্লাশি চালিয়ে নদীর তীর থেকে ২টি বস্তা উদ্ধার করে। এ বস্তা থেকে ৫ কোটি ৪০ লাখ টাকা মূল্যের ১ লাখ ৮০ হাজার ইয়াবা জব্দ করতে সক্ষম হয়।
মাদক কারবারিদের আটকের জন্য ওই এলাকা ও আশপাশের এলাকায় তল্লাশি করা হলেও কোন মাদক কারবারিকে আটক করা সম্ভব হয়নি। তবে উক্ত মাদক কারবারিদের শনাক্ত করার জন্য ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে ও আইনিপ্রক্রিয়া গ্রহণ কর হয়েছে বলেও জানান তিনি।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে