সোনাইমুড়ী (নোয়াখালী) : সোনাইমুড়ীতে পারিবারিক কলহ ও সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছোট ভাই মো. ইলিয়াছকে (৩০) ছুরিকাঘাতে হত্যা করেছেন আপন দুই বড় ভাই ও ভাতিজা। আজ শুক্রবার বেলা ৩টায় উপজেলার ভাওরকোট গ্রামের ফকির বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত তিনজনকে আটক করেছে পুলিশ। ইলিয়াছ ওই গ্রামের ফকির বাড়ির মৃত নুর ইসলামের ছেলে।
আটককৃতরা হলেন- বড় দুই ভাই শাহ আলম (৪৫) ও সারোয়ার (৪০) এবং ভাতিজা শুভ।
জানা গেছে, ইলিয়াছ চট্টগ্রামে ব্যবসা করতেন। দীর্ঘদিন থেকে ভাইদের সঙ্গে তাঁর পারিবারিক কলহ ও সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। ইলিয়াছের সৎমা তাঁর সঙ্গেই থাকতেন। প্রায়ই দুই ভাইয়ের পরিবারের সদস্যরা তাঁর সৎমায়ের সঙ্গে কারণে অকারণে খারাপ ব্যবহার করতেন। গতকাল বৃহস্পতিবার বড় দুই ভাইয়ের সঙ্গে ইলিয়াসের বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে তাঁর দুই ভাই ও পরিবারের লোকজন ইলিয়াছের ওপর হামলা চালায় এবং দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সোনাইমুড়ী থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৮ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে