কুমিল্লায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. শাহাদাৎ হোসেন (১৫) নামের এক কিশোর নিহত হয়েছে। আজ শুক্রবার বিকেল ৫টার দিকে কুমিল্লা নগর উদ্যানের পাশের কাস্টমস অফিসের সামনে এ ঘটনা ঘটে।
শাহাদাৎ নগরীর পুরাতন চৌধুরী পাড়া এলাকার হোমিও কলেজের ডান পাশের বশু মিয়ার বাড়ির মো. শাহ আলম ভূঁইয়ার ছেলে।
শাহাদাৎ নগর উদ্যানের একটি রাইডের সাবেক কর্মচারী। রাইডের মালিক তাজুল ইসলাম জনি বলেন, ‘সে (শাহাদাৎ) বেশ কয়েক দিন আমার এখানে চাকরি করেছে। ১৫ দিন আগে আমার এখান থেকে চাকরি ছেড়েছে। আজ বিকেলে সে নগর উদ্যানে ঘুরতে আসে। সেখানে এলে স্থানীয় মফিজাবাদ কলোনির হাসিব ও রতন নামের দুজন ছেলে তাকে ডেকে নিয়ে যায়। কাস্টম অফিসের সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে তাকে বেশ কয়েকটি ছুরিকাঘাত করে। দুজন মিলে প্রকাশ্যে সবার সামনে তাকে দা ও ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। পরে উপস্থিত লোকজন তাকে হাসপাতালে নিয়ে যায়।’
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক সার্জন নাফিস ইমতিয়াজ উদ্দিন আহমেদ বলেন, ‘শাহাদাতকে মৃত অবস্থায় আনা হয়েছে। তার শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাত রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে সে মারা গেছে।’
কোতোয়ালি মডেল থানার ওসি সহিদুর রহমান বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে হত্যার আলামত সংগ্রহ করেছি, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।’

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে