
কুমিল্লার দাউদকান্দিতে সালিসে হাবিব ফকির নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করা হয়েছে। আজ শনিবার দুপুর ১২টার দিকে নাগেরকান্দি গ্রামে স্বজন ও এলাকাবাসী এ কর্মসূচি পালন করেন।
হাবিব ফকিরের স্ত্রী হালিমা জানান, ‘আমার স্বামীকে এলাকার চিহ্নিত দুষ্কৃতকারীরা পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমার চার মেয়ে আর এক ছেলে। এক মেয়েকে বিয়ে দিয়েছি। বাকি সন্তানরা অনেক ছোট। এখন আমার সংসার চালানোর মতো কেউ নেই। কী করে সংসার চালব এই ভাবনায় আমি এখন দিশেহারা। আমি আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি করছি।’
হাবিব ফকিরের বোন কুলসুম বলেন, ‘আমরা ভাইয়ের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। আসামিরা মামলা উঠিয়ে না নিলে আমাদেরও মেরে ফেলারও হুমকি দিচ্ছে। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।’
স্থানীয় বাসিন্দা ইউনুস ফকির জানান, নিহত হাবিব অটোরিকশা চালক ছিলেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারটি অসহায় হয়ে পড়েছে।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক মোবাইল ফোনে আজকের পত্রিকাকে জানান, আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি স্থানীয় এক নারীর গোসলের ভিডিও ধারণের ঘটনায় নাগেরকান্দি গ্রামে সালিস বসে। সালিসে হাবিব ফকিরকে ডেকে নিলে একপর্যায়ে কথা-কাটাকাটির সময় প্রতিপক্ষের হামলায় নিহত হয় হাবিব ফকির। ঘটনার পরদিনই নিহতের স্ত্রী হালিমা আক্তার বাদী হয়ে একটি মামলা করেন।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৮ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে