ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গায়ে তেল ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন মো. আমানত মিয়া (১৯) নামে এক যুবক। বৃহস্পতিবার (১৮ মে) ভোরে উপজেলার বিনাউটি ইউনিয়নের নেমতাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। আমানত মিয়া নেমতাবাদ গ্রামের ইউনুছ মিয়ার ছেলে।
পরিবারের সূত্রে জানা যায়, উপজেলার নেমতাবাদ গ্রামের আমানত মিয়া কুমিল্লায় একটি কলেজে পড়াশোনা করতেন। পারিবারিক কলহে গত বুধবার পরিবারের লোকজন তাঁকে শাসন করেন। অভিমান করে বৃহস্পতিবার ভোরে বাড়িতে থাকা জেনারেটর থেকে তেল এনে শোবার ঘরে নিজেই গায়ে ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেন আমানত। যন্ত্রণায় চিৎকার শুরু করলে পরিবারের লোকজন ছুটে এসে আগুন নিভিয়ে দ্রুত প্রথমে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বিনাউটি ইউপি চেয়ারম্যান বেদন খান বলেন, ‘শুনেছি নিজের গায়ে নিজেই আগুন লাগিয়েছে ছেলেটি। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।’

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে