চট্টগ্রামের হাটহাজারীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিবেশীকে ধর্ষণ মামলায় ফাঁসাতে চেয়েছিলেন রহিমা আক্তার (৪৫)। পরে আদালত সেই অভিযোগের সত্যতা না পাওয়ায় অভিযোগকারী রহিমা আক্তারকেই ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেন। রায়ের পর থেকে পলাতক রহিমাকে গতকাল শনিবার গ্রেপ্তার করেছে চট্টগ্রামের হাটহাজারী মডেল থানা-পুলিশ।
রহিমা আক্তার ওই এলাকার মৃত আবুল খায়েরের স্ত্রী। শনিবার রাতে উপজেলার ১৪ নম্বর শিকারপুর ইউনিয়নের বাথুয়া গ্রামের বড় বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার সকালে ওই তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রুহুল আমীন সবুজ।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ২০১১ সালে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিবেশীকে ফাঁসানোর জন্য বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালত-৩ এ ধর্ষণ মামলা দায়ের করেন রহিমা আক্তার। এ মামলায় আসামি করা হয় তাঁর প্রতিবেশী জনৈক মৃত খায়ের আহমেদের ছেলে আব্দুল হান্নানকে। প্রায় দুবছর পর বিজ্ঞ আদালত মামলার ঘটনার সত্যতা না পাওয়ায় ২০১৩ সালের ১০ এপ্রিল মামলার বাদী রহিমা আক্তারকে মিথ্যা মামলা দায়েরের জন্য ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন। এরপর থেকে রহিমা আক্তার পলাতক ছিলেন।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৮ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে