
নোয়াখালীর বেগমগঞ্জে পাওনা টাকাকে কেন্দ্র করে মো. সোহেল (৩০) নামের এক যুবককে রড দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
আজ রোববার ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সোহেল। তিনি চৌমুহনী পৌরসভার দক্ষিণ নাজিরপুর এলাকার বাচ্চু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নাজিরপুর এলাকার সোহেলের কাছে ১৩০টাকা পেতেন আলীপুর এলাকার সোহেল। তাঁরা দুজনই দিনমজুর। পাওনা টাকা নিয়ে গতকাল শনিবার বিকেল ৪টার দিকে আলীপুর বলির দোকান এলাকায় তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পাওনাদার সোহেল লোহার একটি রড দিয়ে সোহেলের মাথায় আঘাত করেন। শরীরের বিভিন্ন স্থানেও পিটিয়ে জখম করেন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাঁকে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঘটনার দিন সন্ধ্যায় আহত সোহেলের মা মমতাজ বেগম বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন। আজ ভোরে ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সোহেল।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাওনা টাকা নিয়ে বাগ্বিতণ্ডায় এ ঘটনা ঘটেছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। মামলায় আলীপুর এলাকার বাহার উদ্দিনের ছেলে সোহেলের (২৮) নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও চার-পাঁচজনকে আসামি করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে