
নোয়াখালীর সোনাইমুড়ীতে পশুর হাটের হাসিলের টাকা ভাগাভাগি নিয়ে এক ছাত্রলীগ কর্মীকে গুলি করার ঘটনা ঘটেছে। আহত ছাত্রলীগ কর্মীর নাম রিফাতুল ইসলাম রিফাত (২৩)। এ সময় ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে আহত হয়েছে আরও পাঁচজন।
আহত রিফাত উপজেলা ছাত্রলীগের সদস্য ও ৫ নম্বর ওয়ার্ডের নোয়াবাড়ির মৃত সিরাজুল ইসলামের ছেলে। গুলিবিদ্ধ রিফাত নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। অন্য আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
জানা গেছে, সোনাইমুড়ী পৌরসভার হাইস্কুল মাঠে সরকারিভাবে একটি পশুর হাটের ইজারা দেওয়া হয়। ওই পশুর হাটের হাসিল আদায়ের টাকা সরকারদলীয় নেতা-কর্মীদের মধ্যে সমন্বয় করে শিডিউল ক্রয়কারীদের মধ্যে বিতরণ করার সিদ্ধান্ত নেয় স্থানীয় নেতারা। হাসিল আদায়ের ২০ ভাগ করে টাকা শুক্রবার ছাত্রলীগ নেতা জুয়েল ও রাসেলকে দেওয়া হয়। পরে রাসেল টাকা কোনো নেতা-কর্মীদের মধ্যে ভাগ হবে না ঘোষণা দিলে উত্তেজনা দেখা দেয়। এ নিয়ে রাসেলের সঙ্গে জুয়েলসহ অন্য নেতা-কর্মীদের কথা-কাটাকাটি হয়।
এ ঘটনার জেরে শনিবার সন্ধ্যায় জুয়েলকে বাইপাস এলাকার একটি বাড়িতে ডাকে রাসেল। একপর্যায়ে ওই স্থানে জুয়েলের দুজন লোককে মারধর করা হয়। রোববার বিকেলে রাসেল ও তাঁর লোকজন ফের শিপন নামের একজনকে মারধর করে। এরপর রোববার রাত ৯টার দিকে ছাত্রলীগ কর্মী রিফাত দোকান থেকে বাড়ি যাওয়ার পথে মদিনা ভবনের সামনে তাঁকে গতিরোধ করে রাসেল, জয়নালসহ ১০ থেকে ১৫ জন। এ সময় তাঁকে মারধর ও পরে রাসেলের নির্দেশে জয়নাল নামের এক যুবক রিফাতের পায়ে গুলি চালায়। এ সময় রিফাতকে বাঁচাতে এগিয়ে এলে হামলাকারীদের সঙ্গে তাঁর সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় কয়েকজন আহত হন।
এ ব্যাপারে রাসেল মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমি বা জয়নাল কেউই ঘটনাস্থলে ছিলাম না। আমাদের ফাঁসানোর জন্য নিজেরা-নিজেরা গুলির নাটক সাজিয়েছে।’
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, ‘পশুর হাটের হাসিলের টাকা ভাগাভাগি নিয়ে একজনের পায়ে গুলি করেছে বলে শুনেছি। তবে আহতের পক্ষ থেকে এখনো থানায় কোনো অভিযোগ আসেনি।’

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে