
নোয়াখালীর সোনাইমুড়ীতে সাত বছর বয়সী এক শিশু অপহরণ করে মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে সোনাইমুড়ী থানা-পুলিশ। আজ সোমবার দুপুরে গ্রেপ্তারকৃত আসামিদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।
এর আগে গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অপহৃত শিশুকে তাঁর বাড়ির সামনে থেকে অপহরণ করা হয়। মৌখিকভাবে অভিযোগ পেয়ে ওই দিন রাতে উপজেলার পূর্ব চাঁদপুর গ্রামের একটি বিলে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
অপহরণের শিকার মো. সামির ইসলাম ছিদ্দিক (৭) উপজেলার ৭ নম্বর বজরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব চাঁদপুর গ্রামের হাজী মনোহর আলী চৌধুরী বাড়ির মো. মমিন উল্যার ছেলে।
গ্রেপ্তারকৃতরা হলেন, ৭ নম্বর বজরা ইউনিয়নের পূর্ব চাঁদপুর গ্রামের হামিদ উল্যাহ মু্ন্সি বাড়ির মো. নুর নবীর স্ত্রী বিউটি আক্তার (৩৮) ও তাঁর ছেলে ছেলে মো. হৃদয় (১৫)।
বিষয়টি নিশ্চিত করে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ বলেন, পূর্ব পরিকল্পিতভাবে গতকাল রোববার সন্ধ্যায় ৫০ টাকার লোভ দেখিয়ে তাঁর বাড়ির সামনে থেকে ওই শিশুকে অপহরণ করা হয়। এরপর অপহরণকারীরা মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে তাকে তাঁদের বাড়ির পশ্চিম পাশের বিলের মধ্যে আটকে রাখে। মুক্তিপণ দেওয়ার জন্য দুটি বিকাশ নম্বর পাঠায় তাঁর মায়ের কাছে। খবর পেয়ে পুলিশ রাতেই অভিযান চালিয়ে ওই শিশুকে উদ্ধার করে আসামিদের গ্রেপ্তার করে।
ওসি আরও জানায়, এ ঘটনায় অপহৃত শিশুর দাদা চারজনকে আসামি করে একটি অপহরণ মামলা দায়ের করেছে। গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৮ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে