
কক্সবাজারের টেকনাফে মিয়ানমার সীমান্তে মৎস্য ঘেরে লুকানো ১ কেজি ৭৬ গ্রাম আইস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার ভোর রাতে হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী সীমান্তে মৎস্য ঘের থেকে ওই সব আইস উদ্ধার করা হয়। তবে মালিক পালিয়ে যাওয়ায় তাঁকে আটক করা না গেলেও চিহ্নিত করা হয়েছে বলে দাবি করেছে টহল দল। জব্দ হওয়া আইসের আনুমানিক বাজারমূল্য ৫ কোটি ৩৮ লাখ টাকা।
টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জিম্বংখালী বিওপির একটি বিশেষ টহল দল নুরুল কবিরের মৎস্য ঘেরে অভিযান চালানো হয়। এ সময় তল্লাশি করে ১ কেজি ৭৬ গ্রাম আইস জব্দ করা হয়। মালিক নুরুল কবিরের সম্ভাব্য স্থানে অভিযান চালানোর পরেও পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।
নুরুল কবির খারাংখালী মহেশখালীয়া পাড়ার মৃত নুরুল ইসলামের ছেলে। তাঁকে পলাতক দেখিয়ে মামলা রুজু করা হয়েছে বলেও জানান অধিনায়ক কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।
এ দিকে হোয়াইক্যংয়ের বেশ কিছু চোরা কারবারি বাংলাদেশের অভ্যন্তরে মিয়ানমারে মৎস্য ঘের নিয়ে মাদক ও স্বর্ণের চোরাচালান অব্যাহত রেখেছে। তাদের বাড়ি ও চিংড়ি ঘেরে প্রতিদিন রোহিঙ্গারা অবাধে যাওয়া আসা করে। এমন কিছু ঘেরের মালিকদের বিরুদ্ধে একাধিক মাদক ও স্বর্ণ পাচারের মামলাও রয়েছে।
বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির হোয়াইক্যং ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ হোসেন জানান, প্রকৃত জেলেরা নাফ নদীতে নামছে না। কিন্তু চিহ্নিত মাদক ও স্বর্ণ চোরাচালানিরা আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাছ ঢোকার পাশাপাশি অবৈধ ব্যবসা অব্যাহত রাখছে।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে