কুমিল্লার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়ন যুবলীগের সহসভাপতি জহিরুল ইসলাম মোল্লা হত্যা মামলার আসামি সুজনকে (২৬) ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার সন্ধ্যা ৬টার দিকে পাশের উপজেলার গৌরীপুর বাজারে এ ঘটনা ঘটে।
সুজন তিতাস উপজেলার জিয়ারকান্দি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। আহত সুজনকে স্থানীয়রা উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সুজনের বাবা সিরাজুল ইসলাম বলেন, ‘পূর্ব শত্রুতার জেরে শনিবার সন্ধ্যায় গৌরীপুর বাজারে আমার ছেলের ওপর হামলা করে নয়াগাঁও গ্রামের জামাল ও কামাল গ্যাংরা। এ সময় তাঁরা এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। এর আগে বিকেলে জিয়ারকান্দি আমার বাড়ির প্রবেশ পথে এসে ফাঁকা গুলিও ছোড়েন তাঁরা।
সিরাজুল ইসলাম আরও বলেন, ‘আমার ছেলে জহির হত্যার ঘটনায় জড়িত ছিল না। জামাল ও কামালরাই আমার ছেলেকে জহির হত্যা মামলায় আসামি করিয়েছেন। আমার ছেলে উচ্চ আদালত থেকে জামিনে আছেন।’
জামাল হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘সুজনকে কে বা কারা মারধর করেছে তা আমরা জানি না। আমার ভাই এবং আমি এ ঘটনার সময় ছিলাম না।
জামাল আরও বলেন, সুজন জহির হত্যা মামলার আসামি এবং তার বড় ভাই শাকিল জহির ও মনির চেয়ারম্যান হত্যা মামলার আসামি।
জহির হত্যা মামলার তদন্ত কর্মকর্তা তিতাস থানা-পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, সুজনকে মারধর করার বিষয়টি অন্য থানার ঘটনা। এ ঘটনা জহির হত্যা মামলার সঙ্গে সংশ্লিষ্ট না। সুজন ও তাঁর বড়ভাই শাকিল জহির হত্যা মামলায় উচ্চ আদালত থেকে জামিনে আছেন।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে