নোয়াখালীর কবিরহাট উপজেলার চাপরাশিরহাট বাজারে নৈশপ্রহরীকে হত্যা করে দুটি সোনার দোকানে ডাকাতির ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি আগ্নেয়াস্ত্র ও দুটি কার্তুজ জব্দ করা হয়েছে।
আজ সোমবার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার শহিদুল ইসলাম।
এর আগে, গতকাল রোববার বিকেল থেকে রাত পর্যন্ত নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় ৬০ ভরি সোনা, ১৬০ ভরি রুপা ও স্বর্ণালংকার বিক্রির ৩ লাখ ৫০ হাজার টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তার সাতজন হলেন সোনাইমুড়ী উপজেলার জগজীবনপুর গ্রামের শাহাদাত হোসেন, বজরা গ্রামের সাদ্দাম হোসেন জিতু, চৌমুহনী পৌরসভার করিমপুর গ্রামের সালাউদ্দিন, কবিরহাটের জৈনদপুর গ্রামের মিজানুর রহমান রনি, লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরপাগলা গ্রামের নোমান, পশ্চিম চরমার্টিন গ্রামের সুজন হোসেন ও কৃষ্ণপুর গ্রামের কৃষ্ণ কমল সরকার।
পুলিশ সুপার জানান, অভিযুক্ত ব্যক্তিরা দীর্ঘদিন পরিকল্পনার পর ৭ ডিসেম্বর ঘটনাস্থল ঘুরে দেখেন এবং ৮ ডিসেম্বর ডাকাতি করেন। খুব অল্প সময়ের মধ্যে ডাকাতির মূল হোতাসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। বেশ কিছু মালপত্রও জব্দ করা হয়। গ্রেপ্তার প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি, খুন, গরু চুরিসহ নানা অপরাধের মামলা রয়েছে। ঘটনার সঙ্গে যুক্ত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৮ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে