খাগড়াছড়ির রামগড়ে পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সন্ত্রাসীদের হাতে অপহৃত সুন্দরবন কুরিয়ার সার্ভিসের দুই কর্মচারীকে মুক্তি পেয়েছেন। গতকাল সোমবার গভীর রাতে অপহৃতরা কাভার্ড ভ্যান চালক মো. আব্বাস এবং রানার মো. আল-আমিনের চোখ বেঁধে খাগড়াছড়ির অজ্ঞাতস্থানে ছেড়ে দেয় অপহরণকারীরা।
আজ মঙ্গলবার মুক্তি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুজ্জামান ও সুন্দরবন কুরিয়ারের ফেনীর এজিএম মারুফ হোসেন।
সুন্দরবন কুরিয়ারের ফেনীর এজিএম মারুফ হোসেন বলেন, মুক্তি পাওয়া আব্বাস ও আল আমিন তাঁদের বাড়ি ফিরে গেছেন। শারীরিকভাবে তাঁরা অসুস্থ হয়ে পড়েছেন। অপহরণকারীরা তাঁদের চোখ বেঁধে দীর্ঘ পথ পায়ে হাঁটিয়ে অজ্ঞাত এক স্থানে সোমবার রাতে ছেড়ে দেয়। পরে তাঁরা সিএনজি অটোরিকশা করে বারৈয়ারহাট এসে ঢাকায় সুন্দরবন কুরিয়ারের হেড অফিসে পৌঁছান। কীভাবে তাঁরা মুক্তি পেলেন এ ব্যাপারে তিনি কিছু জানেনা না বলে জানান।
অপহরণের চার দিন পর উদ্ধার হওয়ায় তাঁদের পরিবারে আনন্দের জোয়ার বইছে। অপহৃত আব্বাসের খালাতো ভাই মো. রুবেল বলেন, সকালে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পক্ষ থেকে তাঁদের মুক্তি পাওয়ার কথা জানানো হয়। এত দিন উদ্বেগজনক অবস্থায় ছিলেন তাঁরা। আব্বাসের সঙ্গে তাঁর পরিবারের কথা হয়েছে। তাঁরা এখন ঢাকায় রয়েছেন এবং সুস্থ আছেন।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান বলেন, মঙ্গলবার সকালে মোবাইল ফোনে অপহৃত চালক আব্বাসের সঙ্গে কথা বলে তাঁদের মুক্তি পাওয়ার তথ্য নিশ্চিত হয়েছেন।
উল্লেখ্য, গত শনিবার জেলা সদর থেকে ডাক নিয়ে ঢাকায় যাওয়ার পথে রামগড়ের-জালিয়াপাড়া সড়কের যৌথ খামার এলাকায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান আটকিয়ে চালক মো. আব্বাস ও রানার আল আমিনকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায় স্থানীয় একটি সন্ত্রাসী চক্রটি। অপহরণকারীরা দুজনের মুক্তিপণ বাবদ ৫ লাখ টাকা দাবি করে।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে