ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার অরুয়াইল বাজার এলাকায় তিতাস নদীতে এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতেরা যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন, স্বর্ণালংকার, নগদ টাকাসহ মালামাল লুট করে নিয়ে গেছে।
নৌকার যাত্রী মোকাদ্দেস ও হাবিব মিয়া জানান, বারপাইকার কাশেম মিয়ার ট্রলারটি ১০-১২ জন যাত্রী নিয়ে উপজেলার অরুয়াইল বাজার নৌ-ঘাট থেকে বারপাইকা গ্রামে যাচ্ছিল। ট্রলারটি তিতাস নদী দিয়ে উপজেলার পাকশিমুল ও বারপাইকা এলাকায় পৌঁছায়। এ সময় আরেকটি ট্রলারে করে ৮-১০ জন ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ করে। কয়েকজনকে মারধরও করেন ডাকাতেরা। আহতদের কয়েজন জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
ট্রলারের মালিক মো. কাশেম মিয়া বলেন, ‘ট্রলারে করে একদল ডাকাত আমাদের আক্রমণ করে। যাত্রীদের মারধর করে স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল নিয়ে যায়। কয়েকজনকে মারধর করেছে।’
অরুয়াইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুইয়া বলেন, ‘নিজের বাড়ির কাছে যদি ডাকাতেরা এমনভাবে ডাকাতি করে সব নিয়ে যায় তাহলে আমরা যাব কোথায়? অরুয়াইল বাজারে আজ পুলিশ ফাঁড়ি থাকলে এই ডাকাতির ঘটনা ঘটতো না। ওখানে আগেও ডাকাতি হয়েছে তাই অরুয়াইল পুলিশ ফাঁড়িটি জরুরি দরকার। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।’
সরাইল থানার উপপরিদর্শক (এসআই) ও অরুয়াইল বিটের বিট কর্মকর্তা নুরুল করিম বলেন, ‘কে বা কারা এ ঘটনা করছে আমি খোঁজখবর নিচ্ছি। আমাদের এক পুলিশ কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের সঙ্গে কথা বলেছেন।’

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৮ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে