
চট্টগ্রামের ফটিকছড়িতে আট বছর বয়সী ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে পুলিশে দিয়েছেন গ্রামবাসী। গতকাল সোমবার রাতে উপজেলার একটি গ্রামের লোকজন তাঁকে ধরে উপজেলার দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রে সোপর্দ করে।
ভুক্তভোগী শিশুটিকে হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। হানিফের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হয়েছে ভুজপুর থানায়।
গ্রেপ্তারকৃত মোহাম্মদ হানিফ (২৭) খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার পাতাছড়া গ্রামের আবুল কালামের ছেলে। তিনি ফটিকছড়ির একটি বাগানবাজার ইউনিয়নের গার্ডপাড়া জামিরুল উলুম ইসলামী মাদ্রাসার শিক্ষক। ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়ে। সোমবার বিকেলে আরবি পড়তে ওই শিক্ষকের কাছে যায় বলে জানিয়েছে পুলিশ।
ভুজপুর থানার উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ মোতাহের হোসেন বলেন, সোমবার বিকেলে শিশুটি মাদ্রাসায় হানিফের কাছে আরবি পড়তে যান। এ সময় মাদ্রাসায় অন্য শিক্ষার্থীরা ছিলেন না। শিশুটিকে একা পেয়ে হানিফ নিজের কক্ষে নিয়ে ধর্ষণ করে। শিশুটি বাড়ি ফিরে বিষয়টি অভিভাবকদের জানায়। গ্রামের লোকজন জানতে পেরে রাতে ওই মাদ্রাসায় গিয়ে হানিফকে আটক করে। পরে তাঁকে দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রে সোপর্দ করে।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৩ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৮ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে