
খাগড়াছড়ির পানছড়িতে শ্যালিকাকে (১৯) ধর্ষণ ও ঘটনার ভিডিও ধারণ করে প্রচারের দায়ে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তি ভুক্তভোগী নারীর ভগ্নিপতি। আজ সোমবার সকালে আসামি বায়েজিদ মিয়া ওরফে সাদ্দাম (২৫) গ্রেপ্তার করা হয়।
এর আগে এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেন ভুক্তভোগীর মা। পরে প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় বায়েজিদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মামলা ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, অভিযুক্ত বায়েজিদ মিয়া ওরফে সাদ্দাম ২০২০ সালের জুলাই মাসে পারিবারিকভাবে ভুক্তভোগীর বোনকে বিয়ে করেন। গত নভেম্বর তাঁর স্ত্রী পুত্রসন্তান জন্ম দেন। স্ত্রী ও সন্তানের সেবা করার জন্য শাশুড়িকে বলে শ্যালিকাকে বাড়িতে নিয়ে আসেন। পরে বিভিন্ন সময়ে সাদ্দাম তাঁর শ্যালিকাকে দুধ ও পানীয়র সঙ্গে নেশা ও অচেতন করে শারীরিক সম্পর্ক করেন এবং ভিডিও ধারণ করে রাখেন। এসব ঘটনা লজ্জা ও ভয়ে গোপন রাখেন ভুক্তভোগী ওই তরুণী।
গত ডিসেম্বর মাসে সাদ্দামের আচরণে সন্দেহজনক মনে হলে ছোট বোনকে বাড়িতে পাঠিয়ে দেন তাঁর স্ত্রী। ছোট বোনকে বাড়িতে পাঠানোয় স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করে তাঁকে শ্বশুরবাড়ি পাঠিয়ে দেন সাদ্দাম। এরপর ৫ জানুয়ারি কিছু আপত্তিকর ছবি সাদ্দাম তাঁর খালা শাশুড়িকে পাঠালে বিষয়টি অবগত হয় ভুক্তভোগীর পরিবার। পরে ভুক্তভোগীর মা মেয়ের কাছে বিস্তারিত জেনে পারিবারিক আলোচনার পর পুলিশের সহায়তা চান।
পানছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনচারুল করিম গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বাদীর লিখিত অভিযোগ পেয়ে তাৎক্ষণিক আমলে নিয়ে আসামি সাদ্দামকে গ্রেপ্তার করি। অভিযোগের সত্যতা ও মোবাইল ফোনে ছবি থাকায় নারী ও শিশু নির্যাতন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।’
ওসি আরও বলেন, ‘আজ দুপুরে ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য ও গ্রেপ্তার ব্যক্তিতে খাগড়াছড়ি আদালতে পাঠানো হয়েছে।’

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৮ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে