
মুক্তিপণের জন্য লিবিয়ায় অপহরণ হওয়া চাঁদপুরের কচুয়ার ইব্রাহিম ফকিরের স্ত্রী রোজিনা বেগমের করা মানবপাচার মামলার আসামি রাকিব হোসেন (২৯) ও মো. মিথুন মিয়াকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চাঁদপুর।
মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে তাঁদের চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে। রাতে এসব তথ্য গণমাধ্যমকে জানান পিবিআই চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. মোস্তফা কামাল রাশেদ।
এর আগে ২৪ মার্চ থেকে ২৬ মার্চ সকাল পর্যন্ত দুই দিন পিবিআই চাঁদপুরের পুলিশ পরিদর্শক এম শামীম আহমেদের নেতৃত্বে তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেনসহ একটি বিশেষ দল অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা ও মানিকগঞ্জ জেলা থেকে তাঁদের গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, কচুয়া উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের শফিবাদ গ্রামের ইব্রাহিম ফকির ও প্রতিবেশী আব্দুল হাকিমকে মানবপাচারকারী চক্রের সদস্যরা লিবিয়া নিয়ে মুক্তিপণের জন্য আটক করে রাখার অভিযোগে মর্মে রোজিনা বেগম চাঁদপুর মানবপাচার ট্রাইব্যুনালে মামলা করেন।
পিবিআই মামলাটি তদন্তকালে জানতে পারে, এজাহার নামীয় এক নম্বর আসামি শফিবাদ গ্রামের বাসিন্দা ও ইতালিপ্রবাসী খোরশেদ আলম বাদীর স্বামী ইব্রাহিম ফকির ও প্রতিবেশী আব্দুল হাকিম, ইব্রাহিম মোল্লা ও কবির হোসেনকে মিথ্যা আশ্বাস দিয়ে ইতালি নেওয়ার কথা বলে অবৈধপথে লিবিয়া নেন। সেখানে খোরশেদ আলমের জামাতা দুই নম্বর আসামি রাকিব হোসেনের প্রত্যক্ষ সহায়তায় একটি ভবনের ফ্ল্যাটে আটক করে রাখেন। পরবর্তীতে ভুক্তভোগীদের লিবিয়ার অপহরণকারী চক্রের সদস্যরা অপহরণ করে অজ্ঞাত স্থানে আটক করে রাখে। অজ্ঞাতপরিচয় অপহরণকারীরা বিবাদীদের মাধ্যমে ভুক্তভোগীদের মুক্তিপণ বাবদ ১০ লাখ টাকা দাবি করে। অন্যথায় প্রাণে মেরে ফেলার হুমকি দিতে থাকে। পরে ভুক্তভোগীদের পরিবার বিবাদীদের দেওয়া ব্যাংক হিসাবে সাড়ে ৫ লাখ টাকা পাঠায়।
অপহরণকারীরা ভুক্তভোগী ইব্রাহিম মোল্লা ও কবির হোসেনকে মুক্তি দিলেও ইব্রাহিম ফকিরকে অবশিষ্ট টাকার জন্য আটকে রাখে। একপর্যায়ে ইব্রাহিম ফকির গত ১৮ জানুয়ারি অপহরণকারীদের হাতে নির্যাতনের শিকার হয়ে লিবিয়াতেই মারা যান।
এ ঘটনার পর আদালতের নির্দেশে কচুয়া থানায় মামলা রুজু হলে মামলাটি তদন্তের দায়িত্ব পান পিবিআইয়ের এসআই মো. ফারুক হোসেন।
সবশেষ পিবিআই চাঁদপুরের পরিদর্শক এম শামীম আহমেদের নেতৃত্বে ২৪ মার্চ থেকে ২৬ মার্চ সকাল পর্যন্ত অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা ও মানিকগঞ্জ জেলা থেকে রাকিব ও মিথুনকে গ্রেপ্তার করা হয়।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে