কক্সবাজারের প্রধান নদী বাঁকখালীর বিভিন্ন পয়েন্টে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু তোলার সংবাদ প্রকাশের পর অভিযান চালিয়ে একজন ইজারাদারকে লাখ টাকা জরিমানা করেছে রামু উপজেলা প্রশাসন। আজ সোমবার দুপুর ৩টার দিকে ফঁতেখারকুল ইউনিয়নের বাজার সংলগ্ন বাঁকখালী নদী থেকে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের সময় এই জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
এটি পরিচালনা করেন রামু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিরুপম মজুমদার। দক্ষিণ হাইটুপি এলাকায় বাঁকখালী নদীতে পরিবেশের ক্ষতি করে অবৈধ উপায়ে বালু তোলায় ইজারাদার নুরুল হক চৌধুরী (৪৭) নামের এক ব্যক্তিকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ধারা ১৫ (১) মোতাবেক এক লাখ টাকা অর্থদণ্ড দেন আদালত।
পাশাপাশি বালু তোলায় ব্যবহার করা দুটি ড্রেজার মেশিন জব্দ করে ফঁতেখারকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুট্টোর জিম্মায় দেওয়া হয় এবং অর্থদণ্ড আদায় করা হয়।
এর আগে গত ২৯ আগস্ট (সোমবার) আজকের পত্রিকায় ‘বালু লুটে আওয়ামী লীগ নেতারা’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। এদিকে সংবাদ প্রকাশের পর পরিবেশবাদী বিভিন্ন সংগঠনের কর্মীরা উদ্বেগ প্রকাশ করেন।
অভিযানের বিষয়ে জানতে চাইলে সহকারী ভূমি কমিশনার (রামু) নিরুপম মজুমদার আজকের পত্রিকাকে জানান, ‘আজকে সুন্দরভাবেই অভিযান সম্পন্ন হয়েছে। পাশাপাশি আরও যেসব অবৈধ ড্রেজারে বালু তোলা হচ্ছে সেসব পয়েন্টে ধাপে ধাপে অভিযান পরিচালনা করা হবে। অবৈধ বালু ব্যবসায়ীরা বালু লুট বন্ধ না করলে কঠোর হবে প্রশাসন।’
বাঁকখালী নদী রক্ষায় এর আগেও এলাকার সচেতন মহল সোচ্চার হলেও ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা বালু তোলায় জড়িত থাকায় ভয়ে কেউ মুখ খোলেননি। পরিবেশ ও নদীর প্রতিবেশ রক্ষায় নিয়মিত অভিযানের দাবি স্থানীয়দের।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে