
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢিল ছোড়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে টেঁটা ও লাঠিসোঁটার আঘাতে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। আজ মঙ্গলবার উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সকাল ৮টা থেকে শুরু হওয়া এই সংঘর্ষ চলে তিন ঘণ্টাব্যাপী।
মনির (৩০), রনি (৩২), মাহফুজ (৩০), বোরহান (৪৬), রুবেল (২৫) ফারুক (৩০), রামিমসহ (১৫) আহত ব্যক্তিরা ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় পুলিশ পাঁচজনকে আটক করেছে।
স্থানীয়রা জানান, পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামের নুর আলী-আইয়ুব ও মতি-জাফর গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। নুর আলী ও আইয়ুব এক গ্রুপের ছিলেন। এদিকে মতি ও জাফরের আলাদা একটি গ্রুপ রয়েছে। প্রায়ই তাঁরা দ্বন্দ্বে জড়িয়ে পড়তেন। গতকাল সোমবার নুর আলীর বাড়িতে কে বা কারা ঢিল ছোড়ে। মতি-জাফরেরা ঢিল ছোড়েন বলে দাবি করেন নুর আলী-আইয়ুব। এ নিয়ে আজ সকালে উভয় পক্ষে বাগ্বিতণ্ডায় হয়। সকাল ৮টার দিকে উভয় পক্ষের অন্তত ৩০০ জন টেঁটা ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় অর্ধশতাধিক লোক আহত হন।
সরাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আ স ম আতিকুর রহমানের বলেন, ঢিল ছোড়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে জড়িতদের ধরতে অভিযান চলছে। ইতিমধ্যে পাঁচজনকে আটক করা হয়েছে। বিশৃঙ্খলা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে