
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বার নেয়াজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে স্কুল ছুটির পর জেলা শহর মাইজদির বাসায় ফেরার পথে সিএনজিচালিত অটোরিকশায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন এক স্কুলশিক্ষক। গতকাল বুধবার বিকেলের দিকে এ ঘটনা ঘটে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাসিম ফারুকী জানান, ওই শিক্ষক প্রতিদিন জেলা শহরের বাসা থেকে স্কুলে যাতায়াত করেন। গতকাল বুধবার বিকেলে স্কুল ছুটির পর সিএনজিচালিত অটোরিকশায় করে বাসায় ফিরছিলেন। সিএনজিতে থাকা অন্য তিনজন যাত্রী নিজের মধ্যে ঝগড়ায় লিপ্ত হয়ে ঐ শিক্ষককে একটি কাগজ নিতে বলেন। তিনি কাগজ নিতে অস্বীকৃতি জানালে তাঁদের ম্যানিব্যাগ থেকে একটি কাগজ বের করে শিক্ষকের হাতে জোরপূর্বক ধরিয়ে দেন। একপর্যায়ে তিনি সড়কের গতিরোধকের কাছে নেমে পড়ে মাটিতে বসে পড়েন। পরে পথচারীরা উনাকে অজ্ঞান অবস্থায় পেয়ে উদ্ধার করে।
তাৎক্ষণিক উনাকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী সদরের একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি ধারণা করছেন, কাগজে ক্লোরোফর্ম দেওয়া ছিলো তাই তিনি অচেতন হয়ে যান। তবে তিনি চেতন অবস্থায় নেমে যাওয়ায় তাঁর কিছুই খোয়া যায়নি।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাশ আজকের পত্রিকাকে জানান, এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে